পটিয়া প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, হাসপাতালে রোগীদের চিকিকৎসায় অবহেলা করলে ডাক্তার নার্সসহ সকলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। করোনাকালীন সময়ে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে আমি নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ও চিকিৎসা সারঞ্জামাদি দিয়ে সহায়তা করলেও তা হাসপাতাল পরিচালনার অযোগ্যতার কারনে সুফল পাচ্ছে না রোগীরা।
তিনি হাসপাতালের কর্মকর্তা কর্মচারি ও ডাক্তারদের উদ্দেশ্য করে বলেন, সু।চিকিৎসা দিতে না পারলে স্ব ইচ্ছায় মান সম্মান ধরে রেখে পটিয়া হাসপাতাল থেকে চলে যান। করোনাকালীন সময় থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতের ক্ষেত্রে টিএসও জাবেদ অযোগ্যতার প্রমান দিয়েছে। এভাবে করে একটি হাসপাতাল চলতে পারে না। তিনি বুধবার দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে রাখতে গিয়ে কথাগুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাবেদের স্বাগত বক্তব্যের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, ওসি বোরহান উদ্দিন, ডা: রাজীব দে, ডা: ফারহানা নুর, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, ডা: জাকিয়া মমতাজ, ডা: সৌমন বড়ুয়া, কাউন্সিলর আবু সৈয়দ প্রমুখ।








