সিপ্লাস ডেস্ক: ঢাকার চানখাঁরপুলের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ওষুধ বাইরে নেওয়ার সময় একজন নার্সকে আটক করে পুলিশে দিয়েছেন এনএসআই সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় ৩০ বাক্স ওষুধসহ তপন কুমার বিশ্বাসকে (৪৫) আটক করা হয় বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান।
তিনি বলেন, তপন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একজন সিনিয়র স্টাফ নার্স।
“তপনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে হাসপাতাল থেকে সরকারি ওষুধ অবৈধভাবে বাইরে পাচার করছিল বলে জানা যায়। সিটি এনএসআই দীর্ঘদিন যাবৎ উক্ত চক্রটির সন্ধান করে।”
সন্ধ্যায় শহীদুল্লাহ হলের গেইটের সামনে থেকে তপনকে ওষুধসহ আটক করেন এনএসআই সদস্যরা। তার কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা দামের ওষুধ উদ্ধার করা হয়েছে।
তপনের বিরুদ্ধে ওই হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করছে বলে ওসি জানান।








