আওয়ামী লীগের প্রতিনিধি সভার মঞ্চ থেকে হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেয়ার ঘটনায় বিক্ষোভ চলছে নগরীর বিভিন্ন এলাকায়।
বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল’র মা চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিন এর সাথে প্রতিনিধি সভা মঞ্চে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছিরের শিষ্টাচার বহির্ভূত ও অশোভন আচরণের তীব্র নিন্দা জানিয়ে বাকলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ।

বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এমন নেক্কার জনক ঘটনার তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করেন৷
বক্তারা বলেন, চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর পরিবার এবং নগর মহিলা লীগের সভানেত্রীর সাথে এমন আচরণ কখনোই কাম্য ছিলো না৷
এসময় অন্যান্যের মধ্যে হাজেরা তজু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রফিকুল আলম রুবু ও সাবেক এমইএস কলেজ ছাত্রলীগ নেতা তাপস দাস,মো সালাউদ্দিন, সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রনেতা ইফতেখার উদ্দিন সুজন, বাকলিয়া থানা যুবলীগ নেতা মোঃ বেলাল, ১৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. হানিফ, মো. ওমর ফারুক, বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রতিনিধি রকি ভট্টাচার্য, সাইফুজ্জামান আবীর,আরিফুল ইসলাম, ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগনেতা টিটু, আাজাদ,হাসান, মিজবাহ প্রমুখ উপস্থিত ছিলেন৷








