সিপ্লাস ডেস্ক: বেসরকারি সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’র উদ্যোগে কূল চারা ও মশারি বিতরন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বান্দরবানের রুমায় খখ্যংঝিরি বাজার এলাকায় মংশৈপ্রু পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া অভিভাবকের মাঝে এসব মশারি ও কূল চারা বিতরন করা হয়। এর আগে খখ্যংঝিরি এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্পের কর্মকর্তা বিদ্যাপূর্ন চাকমা।
তিনি বলেন, শিক্ষার্থি অভিভাবকের ফলজ কৃষিতে আয়বর্ধন মূলক কাজের জন্য ৫০ অভিভাবকে কূল চারা ও দরিদ্র ২০পরিবারকে মশারি বিতরনের প্রাথমিকভাবে এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে পরবতীতে এ ধরণের উদ্যোগ নেয়া হবে এর আগে অতিদরিদ্র পাঁচ পরিবারকে গবাদি পশু পারণের আয়বর্ধন মূলক কাজের জন্য ৫ টি ছাগী বিতরন করা হয়েছিল।
এসএমসির সভাপতি মংছো মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, মেম্বার চাইখ্যাইউ মারমা, শিক্ষা সমন্বয়কারী মেচিং মারমা, সাধন বিকাশ চাকমা ও বানু আক্তার প্রমুখ।








