নিউজটি শেয়ার করুন

নারীরা হিজাব পরে বাইরে যেতে পারবেন: তালেবান

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

সিপ্লাস প্রতিবেদকঃ প্রায় দু’দশক পর আফগানিস্তানে আবার শুরু হচ্ছে তালেবান শাসন। এর আগেই রাজধানী কাবুলের দেয়ালে থাকা নারীদের ছবি মোছা হচ্ছে।

রোববার টোলো নিউজ নামে আফগান বার্তা সংস্থার প্রধান লোৎফুল্লাহ নাজাফিজাদা একটি ছবি টুইট করেছেন।

ছবিতে দেখা যায়, কাবুলের একটি দেয়ালে থাকা নারীদের ছবি সাদা রঙ দিয়ে ঢেকে দিচ্ছেন একজন লোক।

তালেবানের হাতে আবার ক্ষমতা গেলে দেশটির নারীরা অধিকার হারাবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে রোববার তালেবানের একজন মুখপাত্র বলেছেন, তারা নারীদের অধিকারের প্রতি সম্মান দেখাবেন।

তালেবানের মুখপাত্র সুহেইল শাহীন এক সাক্ষাৎকারে বলেছেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং অন্য নেতাদের আমাদের সঙ্গে একইসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নারীদের বিষয়ে রক্ষণশীল অবস্থা থেকে সরে আসবে তালেবান, এমনটাও জানান তিনি। আল-অ্যারাবিয়া নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তিনি বলেন, আফগান নারীরা চাইলে বাড়ির বাইরে বের হতে পারবেন, তবে অবশ্যই হিজাব পরতে হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমকে সমালোচনা করার অনুমতি দেওয়া হবে কিন্তু সচেতনভাবে সংবাদ পরিবেশন করতে হবে এবং শাস্তিযোগ্য অপরাধের বিচার আদালত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, ‘আমি কাবুলের বাসিন্দাদের আশ্বস্ত করছি যে, তাদের সম্পত্তি, বাড়িঘর এমনকি জীবন নিরাপদ থাকবে।’
তালেবান মুখপাত্র আরো বলেছেন, সংবাদ মাধ্যমকে অবাধে সমালোচনা করতে দেয়া হবে, তবে তারা ‘চরিত্র হননে’ লিপ্ত হতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here