সিপ্লাস ডেস্ক: বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির আর্থিক সহযোগিতায় বন্ধন মানব উন্নয়ন সংঘের ৪০জন হিজড়া জনগোষ্ঠির সদস্যের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার(২৬জুলাই) বন্ধু’র হালিশহর ডিআইসি অফিসে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

হিজরা জনগোষ্ঠির সদস্যদের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন বন্ধু সাংবাদিক ফোরামের সমন্বয়কারী সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য, প্যানেল আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাফর হায়দার, বন্ধু’র মুরাদপুর ডিআইসি ম্যানেজার মো. বেলাল হোসাইন, হালিশহর ডিআইসি ম্যানেজার হারুন অর রশিদ,সাব এসিটেন্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার আবদুল্লাহ আল মামুন, বন্ধন মানব উন্নয়ন সংঘের সভাপতি আলী আহম্মদ হাফেজ ।

এসময় বন্ধু’র অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ থেকে ৩০জুন জার্মান ডক্টরস এর আর্থিক সহযোগীতায় আইসিডিডিআরবি এবং বন্ধু’র ব্যবস্থাপনায় মুরাদপুর ও হালিশহর ডিআইসির হিজড়া জনগোষ্ঠির ২২১জন সদস্যস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১২কেজি করে চাল, ৪কেজি আলু, ২কেজি পেঁয়াজ, ২লিটার সয়াবিন তেল ও ১টি করে সাবান।

এসময় উপস্থিত ছিলেন, আইসিডিডিআরবির সিনিয়র মনিটরিং অফিসার মারুফ বিন বাশার, বন্ধুর ডিআইসি ম্যানেজার মো. বেলাল হোসাইন ও হারুন অর রশিদ এবং সমাজ সেবক হারুন-উল-ইসলাম প্রমূখ।









