নিউজটি শেয়ার করুন

হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে বন্ধু’র খাদ্য সামগ্রী বিতরণ

সিপ্লাস ডেস্ক: হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

সোমবার(৩১ আগস্ট) বন্ধু’র হালিশহর ডি আইস অফিসে ক্রিশ্চিয়ান এইড এর আর্থিক সহায়তায় ‘বন্ধন মানব উন্নয়ন সংঘের’ হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্ধন মানব উন্নয়ন সংঘের সভাপতি আলী আহম্মদ হারেজ, সাধারণ সম্পাদক মেহরাজ হোসেন শামীম(জেরিন হিজড়া), বন্ধু’র হালিশহর ডিআইসির ম্যানেজার হারুন অর রশিদ, ডা. আবদুল্লাহ আল মামুন।

প্রতিজনকে ১০কেজি চাল, ৩কেজি আলু,২কেজি পেঁয়াজ, ১কেজি ডাল, ১লিটার তেল,১কেজি লবন, ১কেজি মুড়ি, মাস্ক, খাবার স্যালাইন সাবানসহ বিভিন্ন সামগ্রী প্রদিান করা হয়।