Site icon CPLUSBD.COM

হিমছড়ি সৈকতে আবারো ভেসে এলো মৃত তিমি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। ২২ দিনের মাথায় একই স্থানে ভেসে এলো তিনটি মৃত তিমি।

রোববার (২ মে) বেলা তিনটার দিকে মৃত তিমিটি ঠিক দ্বিতীয়টির স্থানে ভেসে আসে বলে জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

তিনি জানান, ভেসে আসা তৃতীয় মৃত তিমিটি আগের গুলোর চেয়ে ছোট। এর আকার ২০-২২ ফুট মতো। তবে মাথা ও লেজ নেই। এটি পঁচে প্রায় গলে গেছে। ধারণা করা হচ্ছে এটি কমপক্ষে ২০-২৫ দিন আগে এবং গভীর সাগরে মারা গেছে।

এই মৃত তিমিটিও অন্য দুইটির মতো পুঁতে ফেলা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।