নিউজটি শেয়ার করুন

হুইপ শামসুল হকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিপ্লাস ডেস্ক:  জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাহফিল হয়েছে।

বুধবার পটিয়ার বড়লিয়ার পশ্চিম পেরলা আলহাজ্ব সৈয়দ আহমদ মিয়া সওদাগর প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দা জারিয়া বেগম ফোরকানিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় ও ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ খুরশিদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন শরীফ প্রমুখ।