পটিয়া প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, হুইপের ছোট ভাই মুজিবুর হক চৌধুরী নবাব করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রোগমুক্তি কামনা করে প্রার্থনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার পটিয়া উপজেলার কেলিশহর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগের বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. তিমির বরণ চৌধুরী,বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য উজ্জ্বল কুমার দে, প্রধান শিক্ষক শেখর দাশ গুপ্ত, সহকারী প্রধান শিক্ষক রূপন কুমার দে, শিক্ষক প্রতিনিধি প্রবোধ রায় চন্দন, সিনিয়র সহকারী শিক্ষক সন্তোষ চৌধুরী, প্রাক্তন ছাত্র সাংবাদিক তাপস দে আকাশ, বিদ্যালয়ের শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, শিখা দে, সুমন দাশ, লিটন কুমার নন্দী, মাওলানা মো: রিদওয়ানুল হক, প্রীতি কণা সাহা, দিনার সুলতানা, মিল্টন ভট্টাচার্য্য, নিহার কান্তি চক্রবর্তী, সংগীতা দত্ত, কলি বিশ্বাস, সবুজ চক্রবর্তী, রূপন দে, আনিসুর রহমান, সেতু দে, সাজু দে, সুমি সেন, অফিস সহকারী অভিজিৎ দাশ, পিন্টু পান্থ, অরূপ চক্রবর্তী প্রমূখ।








