Site icon CPLUSBD.COM

হুইপ সামশুল হক চৌধুরী করোনা পজিটিভ

সিপ্লাস প্রতিবেদক: জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার(২৬ডিসেম্বর) হুইপ সামশুল হকের ছেলে শারুন চৌধুরী এক ফেইসবুক পোষ্টে তার পিতা করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেন।

২৩ডিসেম্বর রাতে করোনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে।

ফেইসবুক পোষ্টে, সামশুল হক চৌধুরী বর্তমানে তার চট্টগ্রাম শহরের বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানানো হয়।

শারুন চৌধুরী ফেইসবুক পোষ্টে লিখেন, আমার পিতা জাতীয় সংসদের মাননীয় হুইপ Shamsul Hoque Chowdhury MPকরোনা পজিটিভ। তিনি বর্তমানে চট্টগ্রাম শহরের বাড়িতে আইসোলেশনে আছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আপনারা সবাই আমার পিতার করোনা থেকে আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন। গত ২০ শে ডিসেম্বর বন্দর উপদেস্টা কমিটির সভায় অংশগ্রহনের পরে তিনি শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। ২৩ ডিসেম্বর রাতে করোনা পরীক্ষা করলে তার পজিটিভ আসে। করোনার মধ্যে যে কয়েকজন জনপ্রতিনিধি সার্বক্ষনিক জনগনের সেবায় মাঠে ছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। পটিয়ায় তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৬৫০০০ মানুষের মাঝে ত্রান বিতরন, পটিয়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন ও আলাদা করোনা ওয়ার্ড স্থাপন করেন। এছাড়াও সংসদের অধিবেশন ও রাজনৈতিক কর্মসূচীতেও নিয়মিত অংশগ্রহন করেছেন।