আমিরাত প্রতিনিধি: হাটহাজারী উপজেলার আমিরাত প্রবাসী বাদশা মিয়া হ্রদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজেউন। বাদশা মিয়া হাটহাজারী থানার নাঙ্গলমোরা ইউনিয়নের নজির আহমদ সওদাগর বাড়ির লক্ষি মিয়ার চার ছেলের মধ্যে তিনি ছিলেন সবার ছোট । তিনি বৃহস্পতিবার আরব আমিরাতের রাস আল খাইমায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আমিরাত প্রবাসী বাদশা মিয়া রাস-আল-খাইমা তে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,এক মেয়ে এবং দুই পুত্র সন্তান রেখে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাদশা মিয়ার লাশ রাস আল কাইমার সাইফ বিন গুবাস হাসপাতালের মর্গে রয়েছে।
