সিপ্লাস ডেস্ক: রাজধানীর আগারগাঁও এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, রাজধানীর আগারগাঁও এলাকা থেকে আজ সন্ধ্যায় হেফাজতের নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার মামলা ও সম্প্রতি মোদীবিরোধী সহিংসতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, আবুদল কাদের ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব।








