নিউজটি শেয়ার করুন

হেফাজতের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী

আল্লামা নূরুল ইসলাম জিহাদী

সিপ্লাস ডেস্ক: খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে হেফাজতে ইসলামের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করা হয়েছে। তিনি হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত মহাসচিব নূর হোসাইন কাসেমীর স্থলাভিষিক্ত হলেন।

শনিবার হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী নিজ ক্ষমতাবলে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব পদে মনোনীত করেন।

হেফাজতের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির জিহাদীকে ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করা হয়। একই সাথে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি সম্প্রসারণ করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী।