নিউজটি শেয়ার করুন

হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী আবারও ৩ দিনের রিমান্ডে

সিপ্লাস প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর আরও ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত মঙ্গলবার (১৫ জুন) বিকালে এই আদেশ দেন।

গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে র‌্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে গত ২৬ মার্চ হাটহাজারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। এ ঘটনায় ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় ৬টি মামলা দায়ের করা হয়।