নিউজটি শেয়ার করুন

হেফাজত নেতা নোমান ফয়েজী পাঁচদিনের রিমান্ডে

সিপ্লাস প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৬ মে) বিকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক।

তিনি বলেন, তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাকারিয়া নোমান ফয়েজীকে। তার ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছিল। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার (৫ মে) বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করা হয়।