Site icon CPLUSBD.COM

হেফাজত নেতা মামুনুল হক নারীসহ হোটেল থেকে আটক

সিপ্লাস ডেস্ক: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে নারীসহ আটক করেছে স্থানীয়রা।

নারায়ণগঞ্জ জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোশাররফ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

শনিবার বিকাল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী

পুলিশ জানায়, প্রথমে স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের হোটেল কক্ষেই জিজ্ঞাসাবাদ শুরু করে।

তবে মামুনুল হক দাবি করেন, তিনি অবসরকালীন সময় কাটাতে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে এসেছেন।

এই মুহূর্তে হোটেল কক্ষে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছেন। নারায়ণগঞ্জ জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোশাররফ হোসেনের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্ট থেকে নারীসহ আটক করা হয় মামুনুলকে। এ সময় তাকে জিজ্ঞাসা করলে তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।