নিউজটি শেয়ার করুন

হেলিকপ্টার থেকে গুলি করে ৫ হাজার উট হত্যা

হেলিকপ্টার থেকে গুলি করে পাঁচদিনে পাঁচ হাজার উট হত্যা করেছে অস্ট্রেলিয়া সরকার।

মঙ্গলবার কেনিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি নেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা জানিয়েছেন, উটের বিশাল দল শহর ও ভবনকে ধ্বংস করে দিচ্ছে।

দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ দাবানলে পুড়ে সেখানকার প্রায় ৫০ কোটি প্রাণী মারা গেছে।