নিউজটি শেয়ার করুন

হেলেনা জাহাঙ্গীর ৩ দিনের রিমান্ডে

সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে শুক্রবার (৩০ জুলাই) পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে হেলেনাকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী এ সময় রিমান্ড বাতিলের আবেদন করেন।

অপরদিকে রিমান্ডের জোর দাবি জানান রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।

এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় হেলেনা জাহাঙ্গীরকে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে র‍্যাব অভিযান শুরু করে। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে এক ক্ষুদে বার্তায় র‍্যাব তাকে গ্রেফতারের তথ্য জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here