Site icon CPLUSBD.COM

হোটেল পেনিনসুলার বেইজমেন্টে আগুন

হোটেল পেনিনসুলার বেইজমেন্টে আগুন

সিপ্লাস প্রতিবেদক: নগরীর জিইসি মোড় এলাকার হোটেল পেনিনসুলায় বেইজমেন্টে আগুন লেগেছে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ফ্লোর।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার(৫ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক নিউটন দাশ জানান, পেনিনসুলা হোটেলের বেইজমেন্টের কোল্ড স্টোরেজে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।