সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মাদ মহরম হোসাইন বলেছেন, নবী মুহাম্মদের সুপারিশ ছাড়া যেমন বেহেশতে যাওয়া যাবে না, তেমনি হযরত হোসাইন ইবনে আলী (রা:) এর আদর্শ বুকে ধারন না করলে প্রকৃত মুসলিম হওয়া যাবে না।
রোববার (২৯ আগস্ট) রাতে হালিশহরস্হ কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে আল হাসনাইন মিশন বাংলাদেশের উদ্যোগে পবিত্র আহলে বায়তে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্মরণে আজিমুশশান ৭ম শাহাদাতে কারবালা মাহফিল উদ্বোধক এর বক্তৃতা তিনি এ কথা বলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাদা মুহাম্মদ মঈনুদ্দীন আল সান্জারী সভাপতিত্বে কারবালা মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড নুরিয়া ইসলামিয়া মুনিরীয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নাছির উদ্দীন আনোয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মাদ মহিউদ্দীন তাহেরী নকশেবন্দী।
বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দীন আল কাদেরী। সম্মানিত মেহমানবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মুহাম্মাদ এস এইচ শাকিল, আলহাজ্ব মুহাম্মাদ ইলিয়াস খান ইমু, সমাজসেবক মুহাম্মদ হাসান সওদাগর, শেখ মোহাম্মদ মুসলিম উদ্দীন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, আবুল হোসেন বাবুর্চি, হাফেজ আব্দুল কাদের, মীর হোসেন মিরু, মো. ইলিয়াছ, মোহাম্মদ আক্কাস, মো. আলমগীর, মো. এরশাদ অপু, আলী নেওয়াজ মুন্না, নাতখা হাসান রেজা আবেদী, শাহীদ উদ্দিন, মো. ইরফান। মাহফিলে প্রধান অতিথি উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নাছির উদ্দীন আনোয়ারী তার বক্তব্যে বলেন, ইমাম হোসাইন (রা:) কারবালা প্রান্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি। তাই সমাজ ও রাষ্ট্রে ইমাম হোসাইন এর দেখানো পথে চলার জন্য কাজ করতে হবে। তবেই ইসলামের প্রকৃত মর্মবাণী বাস্তব রূপ ধারণ করবে।
সভায় প্রধান বক্তা হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মাদ মহিউদ্দীন তাহেরী নকশেবন্দী বলেন, কারবালা ময়দানে ইমাম হোসাইনকে হত্যার নির্দেশদাতা ইয়াজিদকে বড় এবাদতকারী হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন আলেম নামধারী ভন্ড মোনাফেক প্রচার করছেন। যা বেদনাদায়ক ও কষ্টকর। তিনি আরো বলেন, ইয়াজিদের পরিচয় ইয়াজিদ। ইয়াজিদ ক্ষমতাকে চিরস্থায়ী ধরে রাখতে সত্য ও ন্যায়কে ভূলুণ্ঠিত করে কারবালার প্রান্তরে সত্য-ন্যায়ের মুক্তিদাতা নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দৌহিত্র ইমাম হোসাইনকে শাহাদাত করতে ইয়াজিদের বুক কাঁপেনি।
মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দীন আল কাদেরী বলেন, শাহাদাতে কারবালা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা। যে ঘটনা এখনো পর্যন্ত হোসাইনী মুসলমানদের কষ্ট দেয়। সভাপতির বক্তৃতায় শাহজাদা সৈয়দ মুহাম্মদ মঈনুদ্দীন আল সান্জারী বলেন, সময় এসেছে সকল সুন্নী মুসলমানদের জেগে উঠার। ইমাম হোসেনের আদর্শ বুকে ধারণ করে সুন্নিয়তের পতাকা উড্ডীন করতে মুখোশধারী ইয়াজিদি মুসলমানদের মোকাবেলা করতে হবে। তবেই সমাজ ও রাষ্ট্রে ইমাম হুসাইনের সত্য-ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠিত হবে। এবং ইসলাম তার পরিপূর্ণতা লাভ করবে।
তিনি আরো বলেন, তাই আসুন আমরা সত্যকে সত্য বলি মিথ্যাকে দূরে সরিয়ে রাখি। মানব কল্যাণে নিজের জীবন কে উৎসাহিত করি। ইমাম হোসাইন এর আদর্শ সমুন্নত রাখতে আল হাসানের মিশনের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
মিলাদ মাহফিল শেষে নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শানে দরুদ সালাম ও কিয়াম করেন মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দীন আল কাদেরী। পরিশেষে বিশ্বের মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নাছির উদ্দীন আনোয়ারী প্রসঙ্গত, আল হাসানের মিশন বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবছর বৃহৎপরিসরে হালিশহর বাসস্টেশন মোড়ে আহলে বায়াত রাসূল (সা:) স্মরণে শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু করোনা মহামারীর কারণে এবার স্বল্প পরিসরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।








