করোনাভাইরাসে মৃত্যু নিয়ে গুজব সৃষ্টির অভিযোগে গ্রেফতার চট্টগ্রামের চিকিৎসক ইফতেখার আদনানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বিকেলে, মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আবু সালেম মোহাম্মদ নোমান এ সংক্রান্ত আদেশ দেন। এরআগে, গ্রেফতার আদনানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তিনদিনের আবেদন মঞ্জুর করেন বিচারক।
এরআগে, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গতকাল রাতে ডাক্তার ইফতেখার আদনানের গ্রেফতার দেখানো হয়। করোনায় আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে দাবি কোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে শনিবার বিকেলে তাকে আটক করে পুলিশ।

