রাঙামাটি প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি পার্বত্য রাঙামাটির সৌন্দর্য্য উপভোগ করতে রাঙামাটিতে বার্ষিক বনভোজনের আয়োজন করেছে চট্রগ্রাম সমিতি বন্দরের নেতৃবৃন্দরা।
শনিবার সকালে চট্রগ্রাম সমিতি বন্দরের বার্ষিক পিকনিক উদযাপন কমিটির আয়োজনে রাঙামাটি শিশু পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনে চট্রগ্রাম সমিতি বন্দরের আহবায়ক মোঃ শামীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্রগ্রাম বন্দর কর্মচারী পরিষদের(সিবিএ) সভাপতি মোঃ আজম, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, চট্রগ্রাম সমিতি বন্দরের সাবেক আহবায়ক নাসির উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বাবু, পিকনিক কমিটির আহবায়ক মহিউদ্দিন দস্তগীর, সদস্য সচিব মুহাম্মদ উল্লাহ মুন্না, চট্রগ্রাম মহানগর ছাত্রলীগনেতা রকিবুল ইসলাম সেলিমসহ সার্বিক পরিচালনা ও সহযোগীতায় কামরুজ্জামান, আলমগীর, আশীষ, বিশ^জিৎ, মোর্শেদসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে অতিথিদের বরন করে নেন চট্রগ্রাম সমিতি বন্দরের নেতৃবন্দ। আলোচনা সভা শেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।








