নিউজটি শেয়ার করুন

১০ জনের ভেনেজুয়েলাকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: এবারের বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মাঠ থেকে ৩-১ গোলের জয় তুলে নিলো আর্জেন্টিনা। আর এই রাজকীয় জয়ের সুবাদে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়েও বেশ খানিকটা এগিয়ে গেলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

খেলার একদম শেষ সময়ে গিয়ে পেনাল্টিতে গোল হজম করতে হয় আর্জেন্টিনাকে। তবে এর আগেই লাউতারো মার্টিনেজ, হোয়াকিন কোররেরা ও অ্যাঞ্জেল কোররেয়ার গোলে নিজেদের কাজ সেরে রেখেছিল আলবিসেলেস্তেরা।

এই জয়ে বাছাইপর্বের ৭ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে মেসি-দিবালারা।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এ সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুইস মার্টিনেজ। বাকি সময় দশজন নিয়েই খেলে তারা।

ম্যাচের একদম শেষ মূহুর্তে পেনাল্টি পায় ভেনেজুয়েলা। ইয়েফেরসন সোতেলদো করেন সান্ত্বনাসূচক গোলটা। কিন্তু তাতে কী? আর্জেন্টিনার পুরো তিন পয়েন্ট পাওয়াতে তা বাধার সৃষ্টি করতে পারেনি। এই নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো আর্জেন্টিনা। এই জয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই রইলো আলবিসেলেস্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here