সিপ্লাস প্রতিবেদক: আগামী ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
বুধবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. হুমাউন আকতার বলেন, ‘তফসিল ঘোষণার সাথে সাথে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। আশা রাখছি, ১০ ফেব্রুয়ারি সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত ১৯ জানুয়ারি তফসিল প্রস্তুত করা হয়। যেটি পরদিন প্রকাশ করা হয়েছে। এখানে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৩ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৪ জানুয়ারি, মনোনয়নপত্রের বৈধতা সংক্রান্ত আপত্তি, শুনানি ও সিদ্ধান্ত হবে ২৫ জানুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহার শেষ তারিখ ২৭ জানুয়ারি আর ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৪০ জন আইনজীবী প্রার্থী হতে মনোনয়ন চাইবেন। এর মধ্যে আইনজীবী সমন্বয় পরিষদের ১৯ জন (পূর্ণ প্যানেল), আইনজীবী ঐক্য পরিষদের ১৯ জন (পূর্ণ প্যানেল), সমন্বয় পরিষদের ১ জন (সেক্রেটারী পদ) ও স্বতন্ত্র ১ জন (এজিএস পদ)।








