সিপ্লাস ডেস্ক: লোহাগাড়ায় ১০ হাজার পিচ ইয়াবাসহ আটক ৩ লোহাগাড়ায় ৩ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
গতকাল ১৪ ফেব্রুয়ারী (রবিবার) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট মিনিকার থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার টেকনাফ নাইক্ষ্যংখালী এলাকার কালা মিয়ার পুত্র মোহাম্মদ আলী(২৭), চকরিয়া সিকদার পাড়ার মৃত আবদুল হাজির পুত্র মুছা (৫০) এবং একই এলাকার নজির আহমদের পুত্র ইসমাঈল (২৫)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ১০ হাজার পিচ ইয়াবাসহ তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবার ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।








