নিউজটি শেয়ার করুন

১২দিন ধরে নিখোঁজ পটিয়ার কলেজ ছাত্র সাজেদ

পটিয়া প্রতিনিধিঃ পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের সাজেদুর রহমান সাজেদ (১৮) ১২ দিন ধরে কোন হদিস পাচ্ছেনা তার পরিবার।

সে চরকানাই গ্রামের মোবারক আলী সওদাগর বাড়ির মোঃ সেকান্দর মিয়ার ছেলে।

নিখোঁজ সাজেদ বোয়ালখালী হাজী মোঃ নুরুল হক ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।

নিখোঁজ সাজেদের মা জাহানারা বেগম (01827 914806,01819048088) জানান,গত ২৫ মার্চ প্রতিদিনের ন্যায় আমার ছেলে পটিয়া থানাধীন পাচুরিয়া কোচিং করার উদ্দেশ্যে যায় । আমার ছেলে ঐদিন আমার বাড়িতে ফিরতে দেরি হওয়ায় আমরা তাকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

নিখোঁজ সাজেদের গায়ের রং ফর্সা,মুখমন্ডল লম্বাটে, উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি, চুল রং কালাে । পরনে ছিল এস কালারের গেঞ্জি ও কালো রংয়ের জিন্স প্যান্ট । সনাক্তকরণ চিহ্ন বাম হাতের কনুর নিচে হালকা সাদা রংয়ের কাটা দাগ আছে বলে জানান তার মা।

এসময় পুত্র শোকে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ ঘটনায় সাজেদের মা বাদী হয়ে গত ২৭ মার্চ পটিয়া থানায় জিডি দায়ের করেন। যার নং ৩৪৫।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাঊল করিম মজুমদার জানান, থানায় জিডির পর আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। এবং আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় খোজ নিচ্ছি।