নিউজটি শেয়ার করুন

১২৯ আরোহী নিয়ে ছিটকে গেল বিমান

১২৩ যাত্রী ও ছয় ক্রু নিয়ে ট্যাক্সিওয়ে থেকে ছিটকে গেল বিমান।

বিমানবন্দরটির কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রাতে তুষারপাতের কারণে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে পিচ্ছিল হয়ে যায়। সকালে উড্ডয়নের ঠিক আগে টেক্সিওয়ে থেকে ছিটকে যায় ডেল্টা এয়ারলাইনসের বিমান এ৩১৯।

বিমানবন্দরের মুখপাত্র জো ম্যাকব্রাইড বলেন, ১২৯ আরোহী নিয়ে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১১১৪ কানসাস থেকে মিশিগানের ডেট্রয়েট শহরের উদ্দেশে যাত্রা করতে যাচ্ছিল।

দুর্ঘটনার পর পর এক বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে ডেল্টা এয়ারলাইনস কর্তৃপক্ষ। বিবৃতিতে এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়েছে– সময়ক্ষেপণ এবং যাত্রীদের অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। আমরা এ বিষয়ে কাজ করছি। দ্রুতই গন্তব্যের উদ্দেশে আমরা রওনা হব।