সিপ্লাস প্রতিবেদক: কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ মামলার আসামী ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
রবিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটের সময় তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতঃ মোঃ আলাউদ্দিন প্রঃ আলো প্রঃ সলিম উদ্দিন (৩৪), পিতা- মোঃ তোফায়েল আহম্মদ, মাতা- মোছাঃ জাহানারা বেগম, স্ত্রী- লাকী আক্তার, সাং- মাছিমপুর (নুরুল ইসলাম মুন্সী বাড়ী), ১১নং নেওয়াজপুর ইউনিয়ন, থানা- নোয়াখালী সদর (সুধারাম), জেলা- নোয়াখালী, বর্তমানে- নইল্লা দীঘিরপাড়, ( কালাম সওদাগরের ভাড়াটিয়া, হাটহাজারী পৌরসভা) থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেন্সিডিল সহ মোঃ আলাউদ্দিন প্রঃ আলো প্রঃ সলিম উদ্দিন (৩৪)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। তার মধ্যে ৮টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং ৪টি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। এর মধ্যে খুলশী থানায় ৪টি,কোতোয়ালী থানায় ২টি, পাঁচলাইশ থানায় ৪টি, মীরসরাই থানা ও কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় ১টি করে মামলা রয়েছে। মামলাগুলি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলেও তিনি জানান।








