নিউজটি শেয়ার করুন

১৩০জন চালককে আর্থিক অনুদান প্রদান

লামা প্রতিনিধি: মালুমঘাট গুলিস্তান বাজার অটো ইজি বাইক ও মিনি টমটম সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে ১৩০ জন চালককে আর্থিক অনুদান প্রদান করেন।

গত ৫ মে ২০২০ ইংরেজী গুলিস্তান বাজার প্রাঙ্গণে এই অনুদান দেওয়া হয়। বিশ্বব্যাপি চলমান করোনাভাইসের কারণে উক্ত সমিতি যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চালকরা অসহায় হয়ে পড়ে। চালকদের আর্থিক সংকট কাটিয়ে উঠার জন্য উক্ত সমিতির সভাপতি ডুলাহাজারা আওয়ামীলীগ এর প্রভাবশালী সদস্য জনাব বাহাদুর মিয়ার একান্ত প্রচেষ্টায় এই অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলার চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল,লামা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব,প্রদীপ কান্তি দাশ,৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগ এর সভাপতি জনাব,আলহাজ্ব নুরুল হোসেন চৌধুরী,মালুমঘাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মঞ্জুর আলম,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসাক,ফাঁসিয়াখালী এগ্রো ফিশারীর লিমিটেডের চেয়ারম্যান জনাব,কাজী নুরুল আনোয়ার, এ্যাডভোকেট হুমায়ন আহমেদ, এ্যাডভোকেট মোঃ ফরিদুল আলম বাবলু, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দু রহিম,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম, মহিলা ইউপি সদস্য জনবা,পারভিন আক্তার, গুলিস্তান বাজার সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলী আজমসহ আরো রাজনৈতিক ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

দুপুর ৩টায় পবিত্র কুরাআন পাঠের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। উক্ত সমিতির সভাপতি বাহাদুর মিয়া আগত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। উপস্তিত বক্তরা সমিতির সভাপতি বাহাদুর মিয়া কে এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানায়।পরে ১৩০ জন চালককে জন প্রতি ১৫০০ টাকা করে অতিথিরা এই অনুদান তুলে দেয়।