নিউজটি শেয়ার করুন

১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে চট্টগ্রাম নগরীর রাস্তাঘাট ফাঁকা

১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে চট্টগ্রাম নগরীর রাস্তাঘাট ফাঁকা

মো: মহিন উদ্দীন: ৮ দিনের শিথিলতা কাটিয়ে আবারও ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার( ২৩ জুলাই) সকাল থেকে ফের শুরু হয়েছে বিধিনিষেধ। করোনা সংক্রমণ মোকাবিলায় এই বিধিনিষেধ চলবে ৫ আগস্ট পর্যন্ত। এ সময় সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম, গণপরিবহন এবং শিল্প কারখানা বন্ধ থাকবে।

শুক্রবার( ২৩ জুলাই) সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে তেমন কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

তবে সকাল থেকেই চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও হালকা রিকশা ছাড়া আর তেমন গাড়ি ও মানুষ বের হতে দেখা যায়নি। এসময় সেনাবাহিনীর টহল গাড়ি দেখা যায়।