নিউজটি শেয়ার করুন

১৪ বছর পর ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল, কে হবে চ্যাম্পিয়ন!

১৪ বছর পর ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল কে হবে চ্যাম্পিয়ন!

সিপ্লাস প্রতিবেদক: কোপা আমেরিকা টুর্নামেন্টে ১৪ বছর পর ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল।

২০০৭ সালে শেষবার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা।

এইবারের কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়েছে আর্জেন্টিনা।এর আগে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল।

রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল।

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার ব্রাজিলের মধ্যে কে হবে চ্যাম্পিয়ন তা নিয়ে দেশের মানুষের মধ্যে চলছে নানা আলোচনা।

তবে আর্জেন্টিনা ও ব্রাজিল মধ্যে লড়াইয়ে কোপা আমেরিকায় এগিয়ে আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, অপরদিকে ৯ বার জিতেছে ব্রাজিল।

বাংলাদেশে প্রথমবারের মত টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল দেখানো হয় ১৯৮২ সালে।

প্রবীণ ফুটবল ভক্তদের মতে, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যাপক উম্মাদনার শুরুটা তখন থেকেই। বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো আসর চলাকালীন সময়ে ফুটবল ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা কাজ করে। ফাইনালে ম্যাচে এই উত্তেজনা সৃষ্টি হবে। তবে ভিনদেশের খেলা নিয়ে নিজদেশে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটানোর অনুরোধ ফুলবল প্রেমিদের।