Site icon CPLUSBD.COM

১৪ মাস পরে বাবাকে দেখতে চট্টগ্রাম আদালতে ৪ বছর বয়সি মেয়ে

 সিপ্লাস প্রতিবেদক: ১৪ মাস পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বাবা আকবরকে দেখতে এলেন ৪ বছর বয়সি মেয়ে সামিরা ও তার মা।

সোমবার ( ২১ ডিসেম্বর) দুপুর দেড়টার সময় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের হাজতের ছোট ছোট ফাঁক দিয়ে বাবাকে দেখিয়ে দিচ্ছেন মা।

এমন দৃশ্য চোখে পড়ে সিপ্লাসের প্রতিবেদকের। ছুটে যান তিনি ছোট্ট শিশু বাবাকে ডাকছেন। বাবা আসেন, ভিতরে কেন লুকিয়ে আছেন এভাবে বলতে থাকলেও প্রচুর চেঁচামেচির শব্দের কারণে শুনতে পায়নি বাবা।

শিশুর মা এ প্রতিবেদককে জানান, গত বছর নভেম্বরের প্রথম দিকে কাজ শেষে আমার স্বামী কর্নেলহাটে আসলে তার এক বন্ধু কি ট্যাবলেট কতগুলো তাকে রাখতে দিয়ে কোথায় চলে যায়। তারপর পুলিশ এসেই আমার স্বামীকে আটক করে। এরপর আমি শুনতে পেলাম সেগুলো নাকি ইয়াবা। এখন সে মামলায় আজ দীর্ঘ ১৪ মাস পরে কোর্টে এনেছেন তাই মেয়ে ও আমার বড় বোনকে নিয়ে এসেছি।