সিপ্লাস ডেস্ক: ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ নুরুল ইসলাম (২৩) ও ইউনুছকে (৩৯) নামে ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।
শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ৯টায় মনছুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মনজুর মোরশেদ জানান, ১৪ হাজার ইয়াবাসহ নুরুল ইসলাম ও মো. ইউনুছকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

