সিপ্লাস ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ করোনা টিকা আসবে।
এই ৫৪ টিকা লাখ টিকা চীন ও কোভ্যাক্স থেকে পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।
সচিবালয়ে এক বৈঠক শেষে সোমবার বেলা ১২টার পর সাংবাদিকদের এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, টিকা দিলেই সংক্রমণ ছড়াবে না এমন না। তাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

