পটিয়া প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট’র হত্যাকান্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রে’র অংশ। সেইদিন বেইমান খন্দকার মোস্তাকের ষড়যন্ত্রে’র জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুকে ১৫ আগষ্ট স্বপরিবারে হত্যা করেছিল।
তিনি ২৭ আগস্ট বৃহস্পতিবার হাইদগাও হাই স্কুল মাঠে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ১৫ ও ২১ আগস্ট শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু’র পরিবারও আওয়ামী লীগকে উৎখাত করার জন্য ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে বিএনপি জামাত জোট সরকার গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যা’র চেষ্টা করেছিল।
আল্লাহ অশেষ রহমতে সেইদিন শেখ হাসিনা প্রাণে বেঁচে ছিল বলেই আজকের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে উন্নয়নের শিখরে পরিণত করেছে। যার ফলে আমি ও এমপি হয়ে পটিয়ার উন্নয়ন করতে সক্ষম হয়েছি।
ইউনিয়ন আ’লীগের যুগ্ন আহবায়ক বিএম জসিম এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ,জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্তী, উপজেলা আ’লীগ নেতা চেয়ারম্যান আবদুল খালেক, আলমগীর খালেদ, হুইপের সহকারি সচিব হাবিবুল হক চৌধুরী, হাইদগাঁও স্কুল পরিচালনা কমিটি’র সভাপতি আহমদ নুর, পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির, মোরশেদুল আলম চৌধূরী, ছাত্রলীগ নেতা নাজমুল সাকের ছিদ্দিকী, আরাফাত শাকিলসহ ওয়ার্ড আ’লীগ নেতৃবৃন্দ। পরে কাঙ্গালি ভোজ বিতরণ করা হয়।








