সিপ্লাস প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্মানিত যাত্রীদের সুবিধার্থে আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে।
মঙ্গলবার ( ১৩ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ তাহেরা খন্দকার এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
দৈনিক ঢাকা হতে চট্টগ্রামে ৩ টি, সৈয়দপুরে ৩ টি, কক্সবাজারে ২ টি, যশোরে ২টি, সিলেটে ২ টি, রাজশাহীতে ১টি এবং বরিশালে ১ টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
সম্মানিত যাত্রীসাধারন বিমানের যেকোন সেলস্ অফিস,অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েব সাইট, মোবাইল এপস্ এ বিকাশ, রকেট,ভিসা, মাস্টার কার্ড বা AMEX কার্ড এর মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।
বিস্তারিত তথ্য জানতে বিমান ওয়েব সাইট: www.biman-airlines.com দেখুন অথবা কল সেন্টার ঃ ০১৯৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ এর অনুরোধ করা যাচ্ছে।








