সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১৫ মামলার আসামি মো. মাসুদ কামালকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মুহাম্মদ আবদুর রউফ জানান, খুন, অস্ত্র, মাদক, বিস্ফোরক ও নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনাকারী কামাল প্রকাশ মো. মাসুদ কামালকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়।
কামাল প্রকাশ মো. মাসুদ কামালের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার ১৫টি মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

