নিউজটি শেয়ার করুন

১৬ঘন্টা পর আবার বন্ধ হলো গণপরিবহন চলাচল

১৬ঘন্টা পর আবার বন্ধ হলো গণপরিবহন চলাচল

সিপ্লাস প্রতিবেদক: রপ্তানিমুখী শিল্প কারখানার শ্রমিক ও কর্মচারীদের কাজে যোগদানের সুবিধার্থে সব ধরণের গণপরিবহন চালুর ১৬ ঘন্টা পর আবার বন্ধ করে দেয়া হয়েছে।

তবে রবিবার(১ আগস্ট) দুপুর ১২টার পর গণপরিবহণ বন্ধের কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর প্রবেশ মুখ গুলোতে এবং নগরীর বিভিন্ন অভ্যন্তরীন সড়কে দুপুর ১টার পরও বাসসহ বিভিন্ন গণপরিবহণ চলতে দেখা গেছে।

শনিবার(৩১ জুলাই) রাতে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, রপ্তানিমুখী শিল্পের শ্রমিক সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহণ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী শনিবার রাত থেকে চট্টগ্রামসহ সারা দেশে আন্তঃজেলা পরিবহণ চলাচল করে। রবিবার দুপুর ১২টার পর টার্মিনালগুলো থেকে সব বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে যেসব বাস দুপুর ১২টার আগে স্টপেজ বা টার্মিনাল থেকে ছেড়ে গেছে সেসব সর্বশেষ স্টপেজ পর্যন্ত চালাতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here