সিপ্লাস ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের সময় মোদিবিরোধী আন্দোলনের নামে কেউ রাষ্ট্রের সুনাম নষ্ট করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান ও ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম আরও বলেন, যদি কোনও রাজনৈতিক দল এসব কথা না মানে তাহলে তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করবে পুলিশ।
মনিরুল ইসলাম আরও বলেন, ১৭-২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে ৫ দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিআইপি মুভমেন্টের জন্য নগরবাসীকে কিছুটা ভোগান্তি পোহাতে হতে পারে। এ কারণে নাগরিকদের নির্দিষ্ট সময়ের আগে বাসা থেকে বের হওয়ার আহ্বান করেছেন তিনি।
ডিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “আগামী ১৭-২৬ মার্চ পর্যন্ত সময়ে ভিআইপিদের মুভমেন্টের কারণে কোনও রাজনৈতিক দলের কর্মসূচি না দেওয়ার অনুরোধ করছি। যদি কোনও রাজনৈতিক দল এসব কথা না মানেন তাহলে আমরা তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করবো।”








