বাংলাদেশ পুলিশ বাহিনীতে সদ্য পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ১১জন পুলিশ পরিদর্শককে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন সিএমপি পুলিশ কমিশনার মোঃ মাহবুবর রহমান বিপিএম, পিপিএম।
আজ (১৭ নভেম্বর) সিএমপি সদর দপ্তর কনফারেন্স হলে সদ্য পদোন্নতি প্রাপ্ত এক নারী সহ ১১জন পুলিশ পরিদর্শক গনকে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে র্যাংক ব্যাজ প্রদান অনুষ্ঠানের বিষয়টি ইতিমধ্যে দেশের পুলিশ সদস্যদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই ঘটনাকে পুলিশ বিভাগে জন্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন৷
আজকের এই দিনটি পদোন্নতি প্রাপ্ত সকল পুলিশ পরিদর্শকের দ্বায়িত্বের ভার বেড়ে যাওয়া পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে। এসময় পুলিশ কমিশনার পদোন্নতি প্রাপ্ত সকল পরিদর্শককের সততা ও নিষ্ঠার সাথে জনবান্ধব পুলিশ হয়ে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন৷

