নিউজটি শেয়ার করুন

১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.হানিফ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃত মো.হানিফ কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম মুক্তার কুল গ্রামের মৃত হাকিম আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, বুধবার (১০ মার্চ) সকালে থানার এসআই সুমন কান্তি দে,র সঙ্গীয় সোর্সে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালাইয়ার হাট এলাকা থেকে সন্দেহ জনক হানিফকে আটকের পর তার দেহ তল্লাশি করে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর হানিফকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।