সিপ্লাস ডেস্ক: দীর্ঘ ২০০ দিন পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা দপ্তরের দায়িত্বে থাকা এই নেতা এখন সুস্থ বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি অফিসে আসেন।
এদিকে রিজভীর দলীয় কার্যালয়ে আসার খবরে নেতাকর্মীরা সেখানে ছুটে যান। এদের মধ্যে রয়েছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও তিন তলায় উঠতে কষ্ট হতো এই নেতার। এ কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভীকে বিশ্রামে থেকে দলীয় কার্যক্রম করতে পরামর্শ দেন।








