Site icon CPLUSBD.COM

২০ বছর কারাগারে কাটার পর রায় এলো তিনি নির্দোষ

সিপ্লাস ডেস্ক: স্ত্রী ও নিজ কন্যা সন্তানকে হত্যার দায়ে করা মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে টানা ২০ বছর কারাগারের কনডেম সেলে কাটানো বাগেরহাটের শেখ জাহিদকে নির্দোষ বলে রায় দিয়ে তাকে মুক্তির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তাকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়ে দু একদিনের মধ্যেই আদেশের অনুলিপি কারাগারে পাঠানোর জন্যে সংশ্লিষ্টদের বলেছেন আদালত।