Site icon CPLUSBD.COM

২১তম কাউন্সিলে বিদেশি অতিথি রাখবে না আ’লীগ

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে না।

প্রসঙ্গত দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তিন বছর পর পর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়।

আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর। সে হিসাবে অক্টোবরের ২৩ তারিখে শেষ হয় ত্রিবার্ষিক কমিটির মেয়াদ।