রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগষ্টে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার (২১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সহ সভাপতি লোকমানুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উত্তরজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান, সদস্য গিয়াস উদ্দিন খান স্বপন, জসিম উদ্দিন মুন্সি, দপ্তর সম্পাদক আবু তাহের, বন ও পরিবেশ জসিম উদ্দিন শাহ, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পলাশী মুৎসুদ্দী, উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব রানা, প্রজন্ম লীগের আহবায়ক জসিম উদ্দিন প্রমুখ।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতিয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধ, ১৫ ও ২১শে আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আইয়ুব নূরী।

