নিউজটি শেয়ার করুন

২৩ অক্টোবর বিএফইউজে নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত। ফলে বিএফইউজে নির্বাচন ২৩ অক্টোবর হতে বাধা নেই বলে নিশ্চিত করেছেন আপিল আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল।

রবিবার (১০ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বারজজ আদালত এই আদেশ দেন। আদালতে আজ আপিল আবেদনের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিএফইউজে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।

একই সঙ্গে রুল জারি করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌসের নাম কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চান আদালত।

ভোটার তালিকায় নিজের নাম না থাকার বিষয়টি উল্লেখ করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস ২৩ সেপ্টেম্বর রিটটি করেন। রিটে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, শ্রম অধিদফতরের মহাপরিচালক (ডিজি), রেজিস্ট্রার ট্রেড অর্গানাইজেশন ও বিএফইউজেকে রিটে বিবাদি করা হয়। পরে ২৮ সেপ্টেম্বর দুই মাসের জন্যে নির্বাচন স্থগিত করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here