নিউজটি শেয়ার করুন

২৩ বছরের কোটিপতি এই তরুণী হতে চান ১০৫ সন্তানের মা!

সিপ্লাস ডেস্ক:  শত সন্তানের মা হতে চান তিনি। বলছি পূর্ব ইউরোপের দেশ জর্জিয়ার নারী ক্রিস্টিনা ওজতুর্কের কথা। তার কোটিপতি স্বামী গ্যালিপও। এই দম্পতি এরই মধ্যে ১১ সন্তানের বাবা-মা। আরও ৯৪টি সন্তানসহ ১০৫ সন্তান জন্ম দিতে চান তারা।

জানা গেছে, ১১ সন্তানের মধ্যে মাত্র একজনকে গর্ভে ধরেছেন ক্রিস্টিনা। বাকি ১০ শিশুর জন্ম হয়েছে সারোগেসিতে। ২৩ বছরের কোটিপতি ক্রিস্টিনা জানিয়েছেন, প্রতি সন্তানের সারোগেসির জন্য তাদের খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ লাখেরও বেশি টাকা।

সম্প্রতি ক্রিস্টিনা ও তার স্বামী গ্যালিপের একটি ভিডিওতে জানান, এগারোয় না থেমে ১০৫ পর্যন্ত এগিয়ে যেতে চান তারা। আর এটা নাকি স্ত্রীর ইচ্ছাতে হচ্ছে। কেননা বাচ্চা ভালবাসেন ক্রিস্টিনা। আর লালন-পালন করার জন্য যথেষ্ট টাকা-পয়সাও তাদের রয়েছে।

তাই শিশু প্রেমের জন্যই শত সন্তানের মা হওয়ার ইচ্ছে ক্রিস্টিনার। তবে সারোগেট মায়ের সঙ্গে নিজের সন্তানদের পরিচয় করাতে চান না ক্রিস্টিনা। ভবিষ্যতে যাতে কোনও সমস্যা না হয়, তাই ক্লিনিকের নিয়ম মতোই চলেন তিনি।

সূত্র : আইরিস মিরর, টিভিনাইন