সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর নগরীর সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। গতকাল মঙ্গলবার রাত ১০টায় এ তথ্য জানান তিনি।
এ ব্যাপারে সিভিল সার্জন গণমাধ্যমকে বলেন, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এখন পর্যন্ত ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে ৪৮ জনের পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। যার সবগুলো ফলাফল নেগেটিভ। বাকি ৫০ জনের পরীক্ষার ফলাফল আগামীকাল(বুধবার) সকালে জানানো হবে।
জানা গেছে, এখন পর্যন্ত সব মিলিয়ে ২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।








