Site icon CPLUSBD.COM

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা ৫১৩ জনের

দেশে নতুন করে পাঁচজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে। আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিং-এ অংশ নিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পাশাপাশি চেম্বারে সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে, বেশি বেশি পরীক্ষা করার আহ্বান জানান তিনি।

বিফ্রিংয়ে জানানো হয় দেশে একদিনে রেকর্ড ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আইইডিসিআর ছাড়াও বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে ১৪ প্রতিষ্ঠানে চলছে কোভিড ১৯ শনাক্ত পরীক্ষা। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৫১৩ টি নমুনা পরীক্ষা হয়। যার মধ্যে আইইডিসিআর ১২৬ ও বাকি ল্যাবগুলোতে হয় ৩৮৭টি নমুনা পরীক্ষা। এসব পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয় পাঁচ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, গেল ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যু নেই।